ডেইলি মেয়ারবাজার রিপোর্ট: পুঁজিবাজারনিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালিয়ে আসছে একটি শ্রেণী প্রতাক চক্র। এই অপপ্রচার ও প্রতারণারোধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পেজ চালু করলো পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নিজেদের স্বার্থ হাসিলের জন্য এক শ্রেণীর প্রতারক বিনিয়োগকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে সিকিউরিটিজের দর উত্থান-পতনে প্রভাবিত করার জন্য গুজব ছড়িয়ে থাকে। নিয়ন্ত্রক সংস্থা অবশ্য তা প্রতিরোধে আইনগত পদক্ষেপও নিচ্ছে। এরইমধ্যে মাহবুবুর রহমান নামের একজনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া বিনিয়োগকারীদের প্রভাবিত করার কাজে ব্যবহৃত বিভিন্ন ফেসবুক পেজ বন্ধ করে দিয়েছে।
এবার বিনিয়োগকারীদেরকে সঠিক তথ্যের নিশ্চয়তা দিতে বিএসইসির নামে অফিসিয়াল ফেসবুক খোলা হয়েছে। যাতে বিনিয়োগকারীদের সঠিক তথ্য প্রদান এবং নিয়ন্ত্রক সংস্থার নামে ভুয়া ফেসবুক পেজে ছড়ানো গুজব সম্পর্কে জানতে পারেন।
বিএসইসির অফিসিয়াল ফেসবুক পেইজে যেতে নিচের লিংকে ক্লিক করুন : https://www.facebook.com/Bangladesh-Securities-and-Exchange-Commission-BSEC-103309382398332
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম এইচ
























Recent Comments