
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০৮ ফেব্রুয়ারি, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ইনফিউশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর কমেছে ১৫ টাকা বা ৩.৭৯ শতাংশ। শেয়ারটি সর্বশেষ ৩৩০ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় হাওয়া বাংলাদেশ শিপিং কর্পোরেশনের দর কমেছে ৫ টাকা ৫০ পয়সা বা ৩.৭৭ শতাংশ। এবং এডিএন টেলিকম লিমিটেড ৩ টাকা ২০ পয়সা বা ২.৮১ শতাংশ দর কমে লুজার তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও লুজার তালিকায় রয়েছে- হাওয়া ওয়েল টেক্সটাইলস, বেঙ্গল উইণ্ডসর, ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স, আমরা নেটওয়ার্ক, ইনফরমেশন টেকনোলজি, বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানি এবং লুব-রেফ বাংলাদেশ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
































Recent Comments