ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে জাহিন স্পিনিং লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১৬৯ বারে ৪৯ লাখ ৪৪ হাজার ১৩৭টি শেয়ার সর্বশেষ ১২ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে রবি আজিয়াটা লিমিটেড। আজ কোম্পানিটির দর বেড়েছে ৩ টাকা বা ৯.৯৭ শতাংশ। এদিন কোম্পানিটি সর্বশেষ ৩৩ টাকা ১০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইস্টার্ন ক্যাবলস লিমিটেড। আজ শেয়ারটির দর ১৪ টাকা ৬০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে।
গেইনার তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস, ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন, খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ, এম.এল ডাইং, মেঘনা ইন্সুরেন্স, ন্যাশনাল টিউবস এবং জাহিনটেক্স ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এস.





























Recent Comments