ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ২০ টাকা ৭০ পয়সা বা ১৯৫.২৮ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩১ টাকা ৩০ পয়সা। এদিকে বীচ হ্যাচারি লিমিটেডের দর ২ টাকা ৪০ বা ৪.৯৩ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের ১৪ টাকা ৬০ পয়সা বা ৪.৮৯ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আলিফ ইন্ডাস্ট্রিস, রিলায়েন্স ইন্স্যুরেন্স, মেঘনা সিমেন্ট, এডিএন টেলিকম, আনোয়ার গ্যালভানাইজিং, ইসলামী কমার্শিয়াল ইন্স্যুরেন্স এবং ন্যাশনাল টি কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments