ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১৫ নভেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে খান ব্রাদাস পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ প্রতিষ্ঠানটির শেয়ার দর ৮ টাকা ৯০ পয়সা বা ১৪.৮১ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬৯ টাকা। এদিকে তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দর ২ টাকা ১০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ১ টাকা ৩০ পয়সা বা ৯.৮৫ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- খুলনা প্রিন্টিং, প্যাসিফিক ডেনিমস, অলিম্পিক এক্সেসরিস, বিডি থাই, ওয়েস্টান মেরিন, এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এবং ইনটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments