
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের দ্বিথীয় কার্যদিবস সোমবার, ১২ ফেব্রুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বেস্ট হোল্ডিংস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৩ টাকা ৫০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৮ টাকা ৫০ পয়সা । এদিকে এসবিএসি ব্যাংক লিমিটেডের দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং তৌফিকা ফুডস অ্যান্ড লাভলো আইসক্রিম পিএলসির ৩ টাকা ৮০ বা ৯.৯০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- আফতাব অটোমোবাইলস, সিকদার ইন্স্যুরেন্স, ফু ওয়াং সিরামিক, ইবিএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, আল-হাজ্ব টেক্সটাইল, রিলায়েন্স ইন্স্যুরেন্স মিউচ্যুয়াল ফান্ড এবং একমি পেস্টিসাইডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments