
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ১১ মার্চ, ২০২৪ তারিখ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৮ টাকা ৮০ পয়সা। এদিকে তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইস-ক্রিম পিএলসির দর ৪ টাকা ৯০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের ২ টাকা ৬০ পয়সা বা ৯.৯২ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এস.এস. স্টিল, ডোমিনেজ স্টিল, এশিয়াটিক ল্যাবরেটরিজ, গোল্ডেন হারভেস্ট, গোল্ডেন সন, আরামিট লিমিটেড এবং ওআইমেক্ম ইলেকট্রোডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments