
ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ১৮ মার্চ, ২০২৪ তারিখ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা শেয়ার দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৩ টাকা ৮০ পয়সা বা ৯.৭৯ শতাংশ। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৪২ টাকা ৬০ পয়সা। এদিকে বারাকা পাওয়ার লিমিটেডের দর ১ টাকা ৪০ পয়সা বা ৮.৭০ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেডের ১ টাকা ৫০ পয়সা বা ৮.১১ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এডিএন টেলিকম, ওয়েস্টার্ন মেরিন, বঙ্গজ, কর্ণফুলী ইন্স্যুরেন্স, ডরিন পাওয়ার, ইবনে সিনা ফার্মা এবং বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments