ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার ২৮ জুলাই, ২০২৪ তারিখ সপ্তাহের প্রথম কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে টেকনো ড্রাগস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪ টাকা ২০ পয়সা বা ৯ .৯২ শতাংশ বেড়েছে। এদিকে প্রাইম ফাইন্যান্স ফার্স্ট ফান্ডের শেয়ার দর ৯.৮২ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ওয়ান ব্যাংক পিএলসির শেয়ার দর ৯.৭২ শতাংশ বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ এই তালিকায় আরও রয়েছে- খান ব্রাদার্স, এনআরবি ব্যাংক, অগ্নি সিস্টেমস, লিন্ডে বিডি, এসকে ট্রিমস, গ্লোবাল ইসলামী ব্যাংক এবং ইনফরমেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments