ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ৯ ডিসেম্বর, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবসে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সালভো কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটি শেয়ার দর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯.৪৭ শতাংশ বেড়েছে। এদিকে এইচ আর টেক্সটাইলের শেয়ার দর আগের দিনের তুলনায় ২ টাকা ৫০ পয়সা বা ৭.৮৬ শতাংশ বেড়ে তালিকায় দ্বিতীয় এবং ড্রাগণ সোয়েটারের শেয়ার দর ৮০ পয়সা বা ৬.৮৬ শতাংশ বেড়ে এ তালিকায় তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া আজ দর বৃদ্ধির শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- সিএন্ডএ টেক্সটাইল, বেঙ্গল উইন্ডস্বর, ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এনার্জিপ্যাক পাওয়ার, একমি পেস্টিসাইড, ফু-ওয়াং ফুডস এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments