ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস ১৭ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে শাইনপুকুর সিরামিক্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ বেড়েছে। এদিকে সোনারগাঁও টেক্সটাইলের শেয়ার দর ৯.৮৮ শতাংশ বেড়ে এ তালিকার দ্বিতীয় স্থানে এবং এইচ আর টেক্সটাইলের শেয়ারের দর ৯.৬২ শতাংশ বেড়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- বিকন ফার্মা, এস আলম স্টিলস, শাহজিবাজার পাওয়ার কোম্পানি, বাটা সু, ইনটেক, এনআরবি ব্যাংক এবং ডোরিন পাওয়ার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ এম আর.
































Recent Comments