
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ১৯ জানুয়ারি, বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ শেয়ারটির দর ৩ টাকা ৫০ পয়সা বা ১০.০০ শতাংশ বেড়েছে। শেয়ারটি সর্বশেষ ৩৮ টাকা ৫০ পয়সা দরে লেনদেন হয়। তালিকার দ্বিতীয় স্থানে ঢাকা ইন্সুরেন্স লিমিটেডের আজ দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ এবং জেমেনি সী ফুড লিমিটেড ৩২ টাকা ৩০ বা ৮.৭৪ শতাংশ দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ গেইনার তালিকায় রয়েছে- সিটি জেনারেল ইন্সুরেন্স, ইনটেক লিমিটেড, ইউনিয়ন ইন্স্যুরেন্স, গ্লোবাল ইন্সুরেন্স, জেনেক্স ইনফোসিস, সোনার বাংলা ইন্সুরেন্স এবং কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই


































Recent Comments