ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯.৯৬ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৫১ টাকা ৯০ পয়সা। লিগাসি ফুটওয়ার লিমিটেডের শেয়ারের দর ৯ টাকা ১০ পয়সা বা ৯.৯৬ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং সোনালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৭ টাকা ৭০ পয়সা বা ৯.৯১ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- পদ্মা ইসলামী লাইফ ইন্সুরেন্স, প্রাইম ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্সুরেন্স, রূপালি লাইফ ইন্সুরেন্স কোম্পানি এবং ন্যাশনাল টি কোম্পানি।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments