ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২৫ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন (বিএসসি)। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটি ৪৬ কোটি ৪৪ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। কোম্পানিটির সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৩৪ টাকা।
এছাড়া কোম্পানিটির ৩৪ লাখ ৫২ হাজার ৭৩৫টি শেয়ার লেনদেন করে ৪ হাজার ৬৫৪ বার হাতবদলের মাধ্যেমে।
এদিকে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে নাভানা ফার্মাসিউক্যালস লিমিটেড। কোম্পানিটির শেয়ার লেনদেন হয়েছে ৩১ কোটি ৯৪ লাখ ১২ হাজার টাকার এবং মেঘনা লাইফ ইন্সুরেন্স ৩০ কোটি ৫৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন করে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
আজ এ তালিকার অন্তর্ভুক্ত হয়েছে সী পার্ল বিচ, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, সিভিও পেট্রোকেমিক্যাল, ইনট্রাকো, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স এবং গ্লোবাল ইসলামী ব্যাংক লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.
























Recent Comments