ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ৩০ মে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ৫ টাকা ৯০ পয়সা বা ৯.৯৮ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ৬৫ টাকা। লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের শেয়ারের দর ১০ টাকা ৭০ পয়সা বা ৯.৯৫ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেড ৯ টাকা ৭০ পয়সা বা ৯.৯৪ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, নর্দার্ণ জুট, ন্যাশনাল টি, ইন্ট্রাকো রি-ফুয়েলিং স্টেশন, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং সিভিও পেট্রো কেমিক্যাল রিফাইনারি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.




























Recent Comments