ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ১৮ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ শেয়ারটির দর বেড়েছে ১ টাকা ১০ পয়সা বা ৯.৮২ শতাংশ। শেয়ারটি সর্বশেষ দর হয়েছে ১২ টাকা ৩০ পয়সা। মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের শেয়ারের দর ৯০ পয়সা বা ৭.৬৩ শতাংশ বেড়ে তালিকার দ্বিতীয় এবং মাইডাস ফাইন্যান্স লিমিটেড ৭০ পয়সা বা ৫.৮৬ শতাংশ শেয়ারের দর বেড়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন গেইনার তালিকায় আরোও রয়েছে- খান ব্রাদার্স, ইউনিয়ন ক্যাপিটাল, মেঘনা লাইফ, সুরিদ ইন্ডাস্ট্রিজ, অগ্রণী ইন্স্যুরেন্স, রুপালি লাইফ ইন্স্যুরেন্স এবং মেঘনা সিমেন্ট মিলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments