ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ২২ জুন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ১ টাকা ১০ পয়সা বা ১০ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ১২ টাকা ১০ পয়সা। এদিকে খান ব্রাদাস্ পি.পি. ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজের ১ টাকা ৭০ পয়সা বা ৯.৫৫ শতাংশ দর বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং জাহিন স্পিনিং লিমিটেডের ৮০ পয়সা বা ৭.৮৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- মাইডাস ফাইন্যান্স, মিডল্যান্ড ব্যাংক, অ্যাপোলো ইস্পাত, ইউনিয়ন ক্যাপিটাল, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড এবং আইটি কনসালট্যান্টস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments