ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ০৯ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে এম্বি ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ৪২ টাকা ৪০ পয়সা বা ৭.৪৯ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ৬০৮ টাকা ৬০ পয়সা। এদিকে লিব্রা ইনফিউশনস লিমিটেডের দর ৩১ টাকা ৬০ পয়সা বা ৩.৮৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এ্যাপেক্স স্পিনিং ও নিটিং মিলস লিমিটেড ৫ টাকা বা ৩.৭৪ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- ন্যাশনাল টি, আরামিট, ডেফোডিল কম্পিউটারস, আলিফ ইন্ডাস্ট্রিজ, এ্যাপেক্স ট্যানারি, এগ্রিকালচারাল মার্কেটিং এবং কোহিনূর কেমিক্যাল কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.



























Recent Comments