ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার, ১০ আগস্ট ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন গেইনার বা দর বৃদ্ধির শীর্ষে রয়েছে আরামিট লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ার দর ২৩ টাকা ৬০ পয়সা বা ৮.৭৫ শতাংশ বেড়েছে। কোম্পানিটির শেয়ারের সর্বশেষ লেনদেন দর হয়েছে ২৯৩ টাকা ৪০ পয়সা। এদিকে ন্যাশনাল টি কোম্পানি লিমিটেডের দর ৩২ টাকা ১০ পয়সা বা ৭.৯৪ শতাংশ বেড়ে গেইনার তালিকার দ্বিতীয় এবং এম্বি ফার্মাসিউটিক্যালসের ৩৬ টাকা ৫০ পয়সা বা ৬.০০ শতাংশ দর বেড়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরোও রয়েছে- এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ, রূপালি লাইফ ইন্স্যুরেন্স, পিপলস ইন্স্যুরেন্স, প্রিমিয়ার সিমেন্ট মিলস, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ইসলামী ইন্স্যুরেন্স এবং রংপুর ফাউন্ড্রি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments