ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় র্কার্যদিবস মঙ্গলবার, ২৯ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৫৯টি কোম্পানির মোট ৭৬ লাখ ২৪ হাজার ৬২৮টি শেয়ার ৪১ কোটি ২৬ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৮৬ লাখ ৪৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড ৪ কোটি ১৫ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড ৩ কোটি ৪ লাখ ২০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- বিএটিবিসি, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ফাইন ফুডস, জেমিনি সী ফুড, ইন্ট্রাকো রিফুয়েলিং, রেনেটা, স্যালভো কেমিক্যাল এবং সী পার্ল বীচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments