ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ১০ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৬টি কোম্পানির মোট ৪৮ লাখ ৫৪ হাজার ৯৬টি শেয়ার ১৪ কোটি ১৮ লাখ ১৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৩ কোটি ৪৯ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড ২ কোটি ২৬ লাখ ৭৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সী পার্ল বীচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড ২ কোটি ৫ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আল-হাজ্ব টেক্সটাইল, এমারেল্ড অয়েল, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, সোনালী পেপার, সি অ্যান্ড এ টেক্সটাইল, গ্রামীণফোন এবং দেশবন্ধু পলিমার লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments