ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের শেষ র্কার্যদিবস বৃহস্পতিবার, ২২ জুন, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৮৫টি কোম্পানির মোট ২ কোটি ১৬ লাখ ৬০ হাজার ৪৩৫টি শেয়ার ১৯৮ কোটি ৪২ লাখ ৬২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কোম্পানিটি ৫৬ কোটি ৯৫ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইউনিলিভার কনজিউমার ৫১ কোটি ১৮ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং রানার অটোমোবাইলস ১১ কোটি ৫৫ লাখ ৪৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- স্কয়ার ফার্মা, এ্যামারেল্ড অয়েল, গ্রামীণফোন, আল-হাজ্ব টেক্সটাইল, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, ব্রাক ব্যাংক এবং ইবনে সিনা ফার্মা লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments