ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম র্কার্যদিবস রোববার, ১৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৮টি কোম্পানির মোট ৭৫ লাখ ২৯ হাজার ৫৯টি শেয়ার ২৮ কোটি ৯৮ লাখ ০১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ৭ কোটি ৬৬ লাখ ২৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় রিলায়েন্স ইন্স্যুরেন্স লিমিটেড ১ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং প্যারামাউন্ট ইন্স্যুরেন্স লিমিটেড ১ কোটি ৪৪ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এইচ.আর টেক্সটাইল, ইনফরমেশন সার্ভিসেস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, সি অ্যান্ড এ টেক্সটাইল এবং অ্যাসোসিয়েটেড অক্সিজেন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments