
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার, ২৮ জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪০টি কোম্পানির মোট ৪৫ লাখ ১৬ হাজার ৯৯৮টি শেয়ার ৩২ কোটি ৬৩ লাখ ২৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটির ৭ কোটি ৬৯ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিন বিকন ফার্মা লিমিটেডের ৪ কোটি ৯ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে দ্বিতীয় এবং কর্নফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৩ কোটি ৯২ লাখ ৮২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়া ব্লক মার্কটে আরো লেনদেন করেছে- স্যালভো ক্যামিকেল, বীচ হ্যাচার, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, ইউনিয়ন ইন্স্যুরেন্স, সিভিও পেট্রোকেমিক্যাল এবং সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments