ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের প্রথম র্কার্যদিবস রোববার, ০২ জুলাই, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৯টি কোম্পানির মোট ৮০ লাখ ৩৮ হাজার ৩২৯টি শেয়ার ৩৩ কোটি ৪১ লাখ ৮৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানিটি ৪ কোটি ২২ লাখ ০৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় রূপালী লাইফ ইন্স্যুরেন্স ৩ কোটি ৭২ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সালভো কেমিক্যাল ৩ কোটি ৪৪ লাখ ৩২ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এমারেল্ড অয়েল ১ কোটি ৪৬ লাখ, ফাইন ফুডস ১ কোটি ২১ লাখ, ফু-ওয়াং ফুড ১ কোটি ২০ লাখ, লুবরেফ বিডি ১ কোটি ৭২ লাখ এবং প্যারামাউন্ট টেক্সটাইল ২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments