মঙ্গলবার, ২৪শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeঅন্যান্যসুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু
spot_img
spot_img

সুনামগঞ্জে নৌকা ডুবে ৩ ভাই-বোনের মৃত্যু

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সুনামগঞ্জে নৌকা ডুবে তিন ভাই-বোনের মৃত্যু হয়েছে। রোববার দুপুর আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলো- ফারজানা (১৩), মারজানা (৮) ও রবিন (৪)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুল ওদুদ জানান, উপজেলার গোবিন্দপুর গ্রামের দিনমজুর সুহেল মিয়ার বাড়ির চারপাশে পানি চলে আসায় চার ছেলে-মেয়েকে ছোট নৌকায় অন্যদের বাড়িতে পাঠান। যাওয়ার পথে নৌকাটি ডুবে যায়। নৌকায় থাকা বড় ভাই সাতার কেটে পাড়ে উঠলেও তিন ভাই-বোন ডুবে যায়। পরে গ্রামবাসী ও ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের মরদেহ উদ্ধার করে।

সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গোবিন্দপুরে তিন ভাই-বোন পানিতে ডুবে মারা গেছে। বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকমেএম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments