
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৪টি কোম্পানির মোট ১ কোটি ৩২ লাখ ৭৬ হাজার ৪৯২টি শেয়ার ৩৯ কোটি ৮ লাখ ৮৯ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সানলাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। কোম্পানিটি ১০ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বিকন ফার্মাসিউটিক্যালস ৬ কোটি ৪১ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং বীচ হ্যাচারি লিমিটেড ২ কোটি ৫৭ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এডিএন টেলিকম ১ কোটি ৩৩ লাখ ৯২ হাজার, বেক্সিমকো ফার্মা ১ কোটি ১৭ লাখ ৫৩ হাজার, গ্রামীণফোন ১ কোটি ৪ লাখ ৯৮ হাজার, এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড ১ কোটি ৪ লাখ ৬৯ হাজার, শাহজিবাজার পাওয়ার ১ কোটি ১ লাখ ৬০ হাজার, রবি আজিআটা ১ কোটি ১ লাখ ৭ হাজার এবং ই- জেনারেশন লিমিটেড ৯৬ লাখ ৫১ হাজার টাকার লেনদেন করেছে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments