ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২৭ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬৩টি কোম্পানির মোট ৯৫ লাখ ৯১ হাজার ২২০টি শেয়ার ৪৩ কোটি ৮৬ লাখ ৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্টে এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ৮ কোটি ১৯ লাখ ৭৮ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় বিএসআরএম স্টিল ৪ কোটি ৪৭ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং ব্রাক ব্যাংক ৩ কোটি ৮৪ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- স্কয়ার ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ন্যাশনাল ব্যাংক, ফাইন ফুডস, স্যালভো ক্যামিকেল, গ্রামীণফোন এবং বেক্সিমকো।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments