ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের চতুর্থ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৪২ কোটি ৪৬ লাখ ০৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুড লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৪ কোটি ৮০ লাখ টাকার। এবং এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড ১৪ কোটি ৬১ লাখ টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- খান ব্রাদাস, ইস্টার্ন হাউজিং, সি পার্ল বিচ রিসোর্ট, ফু-ওয়াং ফুডস, ইউনিয়ন ইন্স্যুরেন্স, বিডিকম অনলাইন এবং এ্যাপেক্স ফুডস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments