ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের তৃতীয় র্কার্যদিবস মঙ্গলবার, ২২ আগস্ট, ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৩টি কোম্পানির মোট ৯২ লাখ ৩৫ হাজার ৪৭টি শেয়ার ৫৩ কোটি ৮৮ লাখ ৪০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সোনালী পেপার এন্ড বোর্ড মিলস লিমিটেড। কোম্পানিটি ৯ কোটি ১৮ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড ৮ কোটি ৩০ লাখ ৯৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং রেনউইক যঞ্জেশ্বর এন্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড ৭ কোটি ৬৭ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- মার্কেন্টাইল ব্যাংক, গ্রামীণফোন, আলিফ ইন্ডাস্ট্রিজের ২ কোটি ৪৪ লাখ ৭৫ হাজার, সিমটেক্স ইন্ডাস্ট্রিস, ইইন্ট্রাকো রিফুয়েলিং এবং স্যালভো ক্যামিকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments