
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সাপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার, ০৩ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৬০টি কোম্পানির মোট ৫২ লাখ ৮১ হাজার ১১৬টি শেয়ার ৫৭ কোটি ৩৬ লাখ ৬০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড। যার পরিমান ১২ কোটি ৩৪ লাখ ৮৬ হাজার টাকা। এদিন জেমিনি সি ফুড ১২ কোটি ১৬ লাখ ২৬ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় এবং স্কয়ার ফার্মা ২ কোটি ৮৯ হাজার ৩৭ হাজার টাকার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- সানলাইফ ইন্সুরেন্স, আমরা নেটওয়ার্কস, বিকন ফার্মা, রেনেটা লিমিটেড, আলহাজ টেক্সটাইল, আইপিডিসি ফাইন্যান্স এবং গ্রামীণফোন লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments