মঙ্গলবার, ১২ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeভিন্নস্বাদের খবরতেলে ভাজা খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে করণীয়
spot_img
spot_img

তেলে ভাজা খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে করণীয়

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: রমজানে ইফতারের সময় আমরা বেশির ভাগ খাবারই তেলে ভাজা খেয়ে থাকি। তাই খাবারের পুষ্টিগুণ ঠিক রাখতে খাবার তৈরির সময় কয়েকটি সাধারণ ভুল এড়াতে কিছু নিয়ম জানা থাকলে খাবারের গুণগত মান ঠিক রাখা সম্ভব।

যেকোনো খাবার তেলে ভাজার ক্ষেত্রে খুব সাধারণ একটি তথ্য মাথায় রাখতে হবে। খাবার অনেক বড় টুকরো করে কাটা যাবে না। ছোট থেকে মাঝারি আকৃতিতে কেটে নিতে হবে তেলে ভাজার জন্য। এতে করে খাবারের ভেতরের অংশ পুরোপুরিভাবে সিদ্ধ হবে।

যে তেলে আগে খাবার ভাজা হয়েছে, সে তেলেই পুনরায় খাবার ভাজার মতো ভুলটি প্রায় সকলেই করেন। যে কাজটি একেবারেই করা যাবে না। থেকে যাওয়া তেলে খাবার ভাজা শুধুই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর নয়। পাশাপাশি এই তেল খাবারের আসল স্বাদ নষ্ট করে দেয় এবং খাবারকে অতিরিক্ত তৈলাক্ত করে ফেলে। যতখানি তেলই বেচে থাকুক না কেন, সে তেলে নতুন খাবার ভাজা একেবারেই ঠিক হবে না।

কিছু খাবার ভাজার ক্ষেত্রে তেল গরম হওয়া প্রয়োজন। তবে তেল অতিরিক্ত তেঁতে উঠলে খাবার ভালোভাবে ভাজার পরিবর্তে পুড়ে যায় এবং ভেতরের অংশে কাঁচা থাকে। তেল কতটুকু গরম হয়েছে বোঝার জন্য তেল ও পাত্রের দিকে নজর দিতে হবে। তেল থেকে হালকা ধোঁয়া বের হলেই বুঝতে হবে তেল খাবার ভাজার জন্য তৈরি হয়ে গেছে। অতিরিক্ত ধোঁয়া বের হলে তেল অতিরিক্ত গরম হয়ে যায়। এ অবস্থায় খাবার ভাজলে খাবার ভালোমতো ভাজা হবে না।

তেল অতিরিক্ত গরম হওয়ার ভয়ে অনেকেই সঠিকভাবে গরম হওয়ার আগেই তেলে খাবার ভাজা শুরু করে। তেল ভালোমতো গরম না হওয়ার ফলে খাবার বাড়তি তেল শোষণ করে নেয়। কিন্তু সঠিক মাত্রায় ভাজা হয় না। তাই খেয়াল রাখতে হবে তেল থেকে হালকা ধোঁয়া বের হওয়ার সময়টিতে। এছাড়া তেলের বেশ কিছুটা ওপরে হাত দিয়ে তাপ পেলে বুঝতে হবে তেল সঠিক মাত্রায় গরম হয়ে গেছে।

অনেকে খাবার লম্বা সময় ধরে ভাজেন। একদম কুড়মুড়ে করে ফেলেন অথবা লালচে করে ফেলেন। খুব নির্দিষ্ট সংখ্যক কিছু খাবারের ক্ষেত্রে যা প্রয়োজনীয়। তবে বেশিরভাগ খাবারের ক্ষেত্রেই একদম সীমিত সময় তেলে ভাজা প্রয়োজন। নতুন খাবার তার আসল স্বাদ হারানোর পাশপাশি খাবারের গুণগত মানও হারায়।

অনেকেই ভাজার জন্য অলিভ অয়েল ব্যবহার করেন। কিন্তু এই তেলের স্মোকিং পয়েন্ট খুব কম, যার দরুন খুব অল্প সময়ের মাঝেই তেল গরম হয়ে খাবার পুড়িয়ে ফেলে। খাবার সঠিকভাবে ভাজার জন্য এবং খাবারের ফ্লেভার ঠিক রাখার জন্য প্রয়োজন পিনাট অথবা ক্যানোলা অয়েল।

ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments