
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ০১ মার্চ, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৪টি কোম্পানির মোট ৬৬ লাখ ৬৪ হাজার ৫৭৭টি শেয়ার ৫৯ কোটি ৯৮ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে রূপালী লাইফ ইন্সুরেন্স। কোম্পানিটি ৯ কোটি ১৮ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় মেঘনা লাইফ ইন্সুরেন্স ৮ কোটি ৩৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট ৭ কোটি ৯০ লাখ ৮ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- আলহাজ টেক্সটাইল, মেট্রো স্পিনিং, বেক্সিমকো গ্রীন শুকুক, স্কয়ার ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, আনোয়ার গ্যালভানাইজিং এবং এডিএন টেলিকম লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


























Recent Comments