ডেইলি শেয়ারবাজার ডেস্ক: সোমবার ২৭ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ সন্ধ্যায় রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক জমকালো আয়োজনের মাধ্যমে গীতিকবির হাতে সম্মাননা ক্রেস্ট ও সনদ তুলে দেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। এতে সেরা গীতিকারের পুরস্কার পেয়েছেন জনি হক।

জানা যায়, অন্যতম সুপারহিট গান ‘চলো নিরালায়’ রচনার জন্য ‘আনন্দ লহরীর পারফর্মেন্স অ্যাওয়ার্ড ২০২২’ পেয়েছেন জনি হক।
তিনি বলেন, যেকোনো স্বীকৃতি আনন্দ দেয়। আরও ভালো কাজ করার অনুপ্রেরণা জোগায়। আমার এই স্বীকৃতি আমি ভাগ করে নিতে চাই গানটির সুরস্রষ্টা নাভেদ পারভেজ এবং দুই শিল্পী অয়ন-আনিসার সঙ্গে।
আলোচিত এই গানটি ২০২২ সালে মুক্তি পাওয়া সর্বোচ্চ হিট ‘পরাণ’ সিনেমার। রায়হান রাফী পরিচালিত ও লাইভ টেকনোলজিস প্রযোজিত এই ছবির অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন শরিফুল রাজ, বিদ্যা সিনহা মীম ও ইয়াশ রোহান।
উল্লেখ্য, এই আয়োজনে এবার আজীবন সম্মাননা জানানো হয়েছে কিংবদন্তি সুরকার সুজেয় শ্যামকে। বিশেষ সম্মাননা পদক দেওয়া হয়েছে অভিনয়শিল্পী দিলারা জামান ও আমিরুল হক চৌধুরীকে।
ডেইলি শেয়ারবাজার ডটকম/মৌ.


























Recent Comments