ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ ২৮ ডিসেম্বর, বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে ৫৭টি কোম্পানির মোট ৭৯ লাখ ৮৪ হাজার ১টি শেয়ার ৭৫ কোটি ৩০ লাখ টাকায় লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন রেনেটা লিমিটেড। কোম্পানিটি ২০ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় স্থানে ব্রাক ব্যাংক লিমিটেড ১৩ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং ওরিয়ন ইনফিউশন ৯ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ব্রিটিশ আমেরিকান টোব্যাকো, বিকন ফার্মা, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল, গ্রামীণফোন, আইপিডিসি ফিন্যান্স, কোহিনুর কেমিক্যাল, ম্যারিকো, ফার্মা এইডস এবং সোনালী পেপার।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.
























Recent Comments