বুধবার, ৯ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ২২শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাপাকিস্তান ক্রিকেট নিয়ে মুখ খুললেন রমিজ রাজা
spot_img
spot_img

পাকিস্তান ক্রিকেট নিয়ে মুখ খুললেন রমিজ রাজা

ডেইলি শেয়ারবাজার ডেস্ক: ইমরান খানের পতনের পরই গুঞ্জন ছড়ায় পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সভাপতির পদ থেকে ছাটাই হয়েছে রমিজ রাজা। তা্ই গত ২১শে ডিসেম্বর পিসিবির নতুন সভাপতি হয়ে আসনে বসেন নাজাম শেঠি। আচমকা বরখাস্ত হয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানাননি রমিজ রাজা। এবার মুখ খুললেন তিনি।

এবার মুখ খুললেন রমজি রাজা নিজের ইউটিউব চ্যানেলে রমিজ রাজা বলেন, ক্রিকেটে রাজনৈতিক হস্তক্ষেপ করা উচিত নয়। এটা ক্রিকেটারদের আচরণের সঙ্গে খুবই অসম্মানজনক উপায়। নাজাম শেঠিকে বসানোর জন্য পাকিস্তান সরকার পিসিবির পুরো সংবিধান বদলে দিয়েছে। আমি আমার জীবনে এরকম কিছু কখনোই দেখিনি।

পিসিবির নতুন ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্ব দিচ্ছেন নাজাম শেঠি। তবে রমিজ রাজার মতে, নাজাম শেঠির ক্রিকেটের প্রতি কোনো আগ্রহ নেই। তিনি বলেন, ‘নাজাম শেঠি জানেন না তিনি কয় মাস পিসিবিতে থাকতি পারবেন। পাকিস্তান ক্রিকেট নিয়ে তার কোনো আগ্রহই নেই। তিনি কেবল পিসিবিতে ক্ষমতা চান। নাজাম শেঠি পিসিবির হেডকোয়ার্টারে এমনভাবে আক্রমণ করেছিলেন যে, আমি আমার অফিস থেকে মালামাল পর্যন্ত নিতে পারিনি।

এর আগে ২০১৩-১৮ সাল পর্যন্ত পিসিবির চেয়ারম্যান ছিলেন নাজাম শেঠি। তবে ইমরান খান প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তিনি পদত্যাগ করেছিলেন। নতুন সরকার আসায় ফের পিসিবির দায়িত্বে আসলেন তিনি। রমিজ রাজার দাবি, নাজাম শেঠি এবং তার কমিটি নিজেদের স্বার্থ হাসিল করতেই পিসিবিতে যোগ দিয়েছে।

ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments