ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ৪ অক্টোবর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৪৭টি কোম্পানির মোট ২ কোটি ৪৭ লাথ ৭২ হাজার ৬০০টি শেয়ার ৭৮ কোটি ৭২ লাখ ৯১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। কোম্পানিটি ১৯ কোটি ৪৩ লাখ ৮৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইস্টার্ন ব্যাংক লিমিটেড ১৪ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং ট্রাস্ট ব্যাংক লিমিটেড ১৩ কোটি ৫৪ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- ন্যাশনাল ব্যাংক, সোনালী পেপার, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, এইচআর টেক্সটাইল, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, উত্তরা ব্যাংক এবং আনোয়ার গ্যালভানাইজিং।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments