শুক্রবার, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

spot_img
spot_img
Homeখেলা-ধুলাএখন বিশ্বকাপে দেখানোর সময়: সাকিব
spot_img
spot_img

এখন বিশ্বকাপে দেখানোর সময়: সাকিব

আর এক দিন পরেই ভারতে পর্দা উঠবে ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের। বিশ্বকাপ শুরুর আগে অংশগ্রহণকারী ১০ দলের অধিনায়ককে নিয়ে আয়োজন করা হয় ‘ক্যাপ্টেন্স ডে’। সেখানে নিজেদের লক্ষ্যে কথা জানিয়েছেন অধিনায়করা।

ছবি: সংগৃহীত

এবারের ‘ক্যাপ্টেন্স ডে’ উপস্থাপনা করেন ভারতীয় সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রবি শাস্ত্রী ও ইংল্যান্ডের বিশ্বকাপ জয়ী অধিনায়ক ইয়ন মরগান। দলের অন্যতম সেরা অলরাউন্ডার হিসেবে বিশ্বকাপে দলকে নেতৃত্ব দেওয়া কতটা চাপের এমন প্রশ্নে বাংলাদেশের অধিনায়ক বলেন, ‘না এমন (চাপ অনুভব) কিছু হয় না। বরং এটা আমাকে সবসময় অনুপ্রাণিত করে ভালো কিছু করার জন্য। ব্যক্তিগতভাবে আমি পরিসংখ্যানে খুব একটা নজর দেই না। এটা আসলে দলে অবদান রাখার ব্যাপার। আমার কাছে দলই আগে। ক্যারিয়ারজুড়ে এটাই আমার মোটো (লক্ষ্য) ছিল।

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে সাকিব আরও বলেন, ‘আমি মনে করি প্রস্তুতি ভালো হয়েছে। যদি ২০১৯ বিশ্বকাপ থেকে গত ৪ বছরের কথা বলি তাহলে আমরা বোধহয় ৩ বা ৪ নম্বরে থেকে শেষ করেছি, ওয়ানডে সুপার লিগে। দল হিসেবে আমরা খুব ভালো করেছি। এখন সময় বিশ্বকাপে নিজেদের দেখানোর। আমাদের দল প্রস্তুত। আর আমাদের দেশের মানুষও প্রত্যাশা করছে এমন কিছু করবো যা আগে করিনি।

ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.

RELATED ARTICLES
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img
spot_img

Most Popular

Recent Comments