ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ২০ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে ৭৯টি কোম্পানির মোট ১ কোটি ৬১ লাখ ৭৪ হাজার ১০১টি শেয়ার ৮২ কোটি ১১ লাখ ৮৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন করেছে ব্র্যাক ব্যাংক লিমিটেড। কোম্পানিটি ২৪ কোটি ৬ লাখ ৯৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। এছাড়া তালিকার দ্বিতীয় ইউনিয়ন ইন্সুরেন্স ১৮ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে এবং সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড ৯ কোটি ৯৯ লাখ ৬৫ হাজার টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন ব্লক মার্কেটে আরোও লেনদেন করেছে- এমারেল্ড অয়েল, ক্রিস্টাল ইন্সুরেন্স, কেডিএস এ্যাক্সেসরিজ, সোনালী পেপার, ফু-ওয়াং ফুডস, বিডি ফাইন্যান্স এবং বিবিএস ক্যাবলস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments