ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার সপ্তাহের শেষ কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ২৫ কোটি ৮২ লাখ ০৭ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ফু-ওয়াং ফুডস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৪ কোটি ১৫ লাখ ০৬ হাজার টাকার। এবং জেমিনি সী ফুড লিমিটেড ২৩ কোটি ৫৭ লাখ ০১ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মেট্রো স্পিনিং, সি পার্ল বিচ রিসোর্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সোনালী পেপার, মিরকল ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল ইন্ডাস্ট্রিজ এবং এশিয়া ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments