ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সাপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার, ১২ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে অলিম্পিক এ্যাক্সেসরিজ লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৩০ পয়সা বা ৮.৩৩ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ১৪ টাকা ৩০ পয়সা। এছাড়া ইয়াকিন পলিমারের ৪.৮৩ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং ফু-ওয়াং সিরামিকের ৪.৬০ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এদিন লুজার তালিকায় আরোও রয়েছে প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স, আরামিট সিমেন্ট, জেনেক্স নেক্সট, প্রাইম ইসলামী লাইফ ইন্সুরেন্স, চাটার্ড লাইফ ইন্সুরেন্স, লুব-রেফ এবং সোনালী লাইফ ইন্সুরেন্স।
ডেইলি শেয়ারবাজার ডটকম/আই.
























Recent Comments