
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সি পার্ল বিচ রিসোর্ট এন্ড স্পা লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩০ কোটি ৭৮ লাখ ০২ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশন শেয়ার লেনদেন করেছে ২১ কোটি ৩৫ লাখ ০৮ হাজার টাকার। এবং শাইনপুকুর সিরামিকস লিমিটেড ২০ কোটি ৫৪ লাখ ০৬ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, রূপালি লাইফ ইন্সুরেন্স, ইস্টার্ন হাউজিং, জেনেক্স ইনফোসিস, এডিএন টেলিকম, সোনালী পেপার এন্ড বোর্ড মিলস এবং রংপুর ডেইরী এন্ড ফুড প্রোডাক্টস।
ডেইলি শেয়ারবাজার ডটকম/ই.


































Recent Comments