ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সপ্তাহের শেষ কার্যদিবস সোমবার ৫ মে, ২০২৫ তারিখে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বীচ হ্যাচারি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির ৩০ কোটি ১৩ লাখ ৫০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এদিকে মিডল্যান্ড ব্যাংক পিএলসির ২৪ কোটি ১৫ লাখ ৯০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়ে এ তালিকায় দ্বিতীয় স্থানে এবং বাংলাদেশ শিপিং কর্পোরেশনের ১৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়ে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
এছাড়াও আজ এ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সিটি ব্যাংক, শাইনপুকুর সিরামিক্স, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো, শাহজিবাজার পাওয়ার, এনআরবি ব্যাংক এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.





























Recent Comments