ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ১৮ কোটি ৫৬ লাখ ০৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা জেমিনি সী ফুড লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৫ কোটি ৭৪ লাখ ০৫ হাজার টাকার। এবং বিডিকম অনলাইন লিমিটেড ১৫ কোটি ১৮ লাখ ০৫ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- মিরাকল ইন্ডাস্ট্রিজ, প্রভাতী ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুডস, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, সিলকো ফার্মাসিটিক্যালস, সি পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা এবং কর্নফুলি ইন্স্যুরেন্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments