ডেইলি শেয়ারবাজার ডেস্ক: আজ সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার, ২৬ সেপ্টেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক উত্থানের মধ্যে দিয়ে লেনদেনে শেষ হয়েছে। এ দিন কমেছে শেয়ারের দর। এদিন টপটেন লুজার বা দর পতনের শীর্ষে রয়েছে বিডিকম অনলাইন লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, আজ কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১ টাকা ৯০ পয়সা বা ৪.৫৯ শতাংশ। সর্বশেষ লেনদেন দর হয়েছে ৩৯ টাকা ৫০ পয়সা। এদিকে ইউনিয়ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৪.১৮ শতাংশ দর কমে লুজার তালিকার দ্বিতীয় এবং অগ্রণী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের ৩.৭৪ শতাংশ দর কমে এ তালিকার তৃতীয় স্থানে রয়েছে।
দিনটিতে এই তালিকায় আরো রয়েছে- ফু-ওয়াং ফুডস, ইসলামী ইন্স্যুরেন্স, রিপাবলিক ইন্স্যুরেন্স, কর্নফুলি ইন্স্যুরেন্স, ওআইমেক্ম ইলেকট্রোডস, ইস্টার্ন হাউজিং এবং ইস্টার্ন ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.


































Recent Comments