
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ২৫ কোটি ৫৮ লাখ ৬ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং লিমিটেড শেয়ার লেনদেন করেছে ১৮ কোটি ৯৭ লাখ টাকার। এবং ফু-ওয়াং ফুডস লিমিটেড ১৭ কোটি ৫৩ লাখ ৭ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এসকে ট্রিমস, এমারেল্ড অয়েল, মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ইনফিউশন, আফতাব অটোমোবাইলস, ইয়াকিন পলিমার এবং জি কিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.






























Recent Comments