ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ মঙ্গলবার ৫ ডিসেম্বর, সপ্তাহের তৃতীয় কার্যদিবসে পুঁজিবাজারে সূচক উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন কমেছে বেশিরভাগ শেয়ারের দর। সেই সাথে কমেছে দৈনিক লেনদেনেও রয়েছে নেতিবাচক প্রভাব। দিন শেষে ১৮.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে।

জানা যায়, আজ ৫ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.০৫ শতাংশ বা ৩.১৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ২৪৭.৫৭ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৮৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৫৯.০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ০.৬৫ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৩.৫১ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৪টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬০টির , কমেছে ৯৪টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টির। অর্থাৎ পুঁজিবাজারে আজ ১৮.৫১ শতাংশ শেয়ারের দর বেড়েছে। সারাদিনে ডিএসইতে ১৩ কোটি ৫০ লাখ ৩১ হাজার ১৬৯টি শেয়ার ১ লাখ ৪৪ হাজার ৭৫৫ বার হাতবদল হয়েছে। আর দিন শেষে লেনদেন হয়েছে ৪৬০ কোটি ২১ হাজার টাকা।
গত কার্যদিবসে অর্থাৎ ৪ ডিসেম্বর ডিএসই’র ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ০.১৯ শতাংশ বা ১২.৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ৬ হাজার ২৪৪.৪০ পয়েন্ট। আর ডিএসই শরিয়াহ সূচক ১.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১ হাজার ৩৫৭.২৫ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫.৬৯ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ২ হাজার ১১৪.১৭ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ৩২৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পায় ১০৭টির , কমেছে ৪৯টির এবং অপরিবর্তিত রয় ১৬৯টির। অর্থাৎ পুঁজিবাজারে গত কার্যদিবসে ৩২.৯২ শতাংশ শেয়ারের দর বৃদ্ধি পায়। সারাদিনে ডিএসইতে ১২ কোটি ৩৫ লাখ ৩১ হাজার ৬৬০টি শেয়ার ১ লাখ ৫০ হাজার ২৮৯ বার হাতবদল হয়। আর দিন শেষে লেনদেন হয় ৪৯১ কোটি ৭৮ লাখ ৬৪ হাজার টাকা।
সে হিসেবে আজ লেনদেন কমেছে ৩১ কোটি ৭৮ লাখ ৪৩ হাজার টাকা।
এদিকে আজ দিন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সাধারণ মূল্য সূচক সিএএসপিআই ০.০৮ শতাংশ বা ১৪.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করেছে ১৮ হাজার ৫২৬.৭৯ পয়েন্টে। দিনভর লেনদেন হওয়া ১৮০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫০টির, কমেছে ৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৯২টির। আজ দিন শেষে লেনদেন হয়েছে ১০ কোটি ৩৮ হাজার ৪৪২ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৭ কোটি ৫১ লাখ ৮৫ হাজার ৮৫৯ টাকা। সে হিসেবে আজ লেনদেন বেড়েছে ৭ কোটি ৫১ লাখ ৪৭ হাজার ৪১৭ টাকা।
ডেইলি শেয়রাবাজার ডটকম/এম আর.






























Recent Comments