
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ রোববার সপ্তাহের প্রথম কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে প্যাসিফিক ডেনিমস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, কোম্পানিটি ৩৮ কোটি ৫১ লাখ ১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩৫ কোটি ৮২ লাখ ১ হাজার টাকার। এবং অলিম্পিক এক্সেসরিস লিমিটেড ৩২ কোটি ৩৮ লাখ ৯ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টান মেরিন, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস, ইন্দো-বাংলা ফার্মাসিউটিক্যালস, ইভিন্স টেক্সটাইল, খুলনা প্রিন্টিং, ইয়াকিন পলিমির এবং জাহিন স্পিনং লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments