ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ বুধবার ২৭ মার্চ, ২০২৪ তারিখ সপ্তাহের তৃতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ লেনদেনের শীর্ষে উঠে এসেছে সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

তথ্যমতে, কোম্পানিটি ৩২ কোটি ৭২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড শেয়ার লেনদেন করেছে ৩০ কোটি ৪৮ লাখ ৬০ হাজার টাকার। এবং আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেডের ২৪ কোটি ৮৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ, বেস্ট হোল্ডিংস, গোল্ডেন সন, ফরচুন সুজ, সিটি জেনারেল ইন্স্যুরেন্স, বিডি থাই এবং শাইন পুকুর সিরামিক্স লিমিটেড।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
























Recent Comments