
ডেইলি শেয়ারবাজার রিপোর্ট: আজ সোমবার ১ এপ্রিল, ২০২৪ তারিখ সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে শাইন পুকুর সিরামিক্স লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
তথ্যমতে, আজ কোম্পানিটির সর্বোচ্চ ৩২ কোটি ৫২ লাখ ১০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড শেয়ার লেনদেন করেছে ২৬ কোটি ৮৫ লাখ ৬০ হাজার টাকার। এবং ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিস লিমিটেডের ১৭ কোটি ১৬ লাখ ৪০ হাজার টাকার শেয়ার হাতবদলের মাধ্যমে লেনদেনের শীর্ষ তালিকার তৃতীয় স্থানে ওঠে এসেছে।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হচ্ছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ, মালেক স্পিনিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, এমারেল্ড অয়েল, আইটিসি, লাভেলো আইসক্রিম এবং গোল্ডেন সন।
ডেইলি শেয়ারবাজার ডটকম/এম আর.
































Recent Comments